১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ইউএনও-এসিল্যান্ড অফিসের কর্মচারীদের ৩ দিনের কর্মবিরতি 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ৩দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা। 

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে। 

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।

কর্মবিরতি চলাকালে বক্তৃতা করেন মির্জাপুরের ইউএনও’র গোপনীয় সহকারী (সিএ) আব্দুল হালিম, প্রধান সহকারী নজরুল ইসলাম, হিসাব সহকারী স্বপন সরকার, অফিস সহকারী রত্না আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মো. মাজহারুল ইসলাম, সায়রাত সহকারী সুজিৎ কুমার ঘোষ, সার্টিফিকেট সহকারী ফারুক হোসেন প্রমুখ। 

এদিকে উপজেলার গুরুত্বপুর্ন ওই দুই অফিসের কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সেবা প্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি