০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ৩টি ড্রেজার ও ১টি ভেকু জব্দ

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরের ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলন এবং শেখ হাসিনা সেতুর নিচ থেকে ভেকু দিয়ে বালি কেটে পাচারের অপরাধে ৩ টি ড্রেজার মেশিন ও ১ টি ভেকু জব্দ করেছে নাগরপুর উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার রাতে উপজেলার মোকনা ইউনিয়নের ধলেশ্বরী নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ মেশিনগুলো জব্দ করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে ও নদীর বুকে জেগে উঠা চরে ভেকু দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করে ট্রাক্টর ও ডাম্পার যোগে উপজেলার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গত এক বছর ধরে ওই চক্র নাগরপুরের মোকনা ইউনিয়নের কেদারপুরে অবস্থিত শেখ হাসিনা সেতুর নিচে অর্ধ কি.মি. এলাকার পয়েন্টে ধলেশ্বরী নদীর চর রাতের আধারে কেটে ডাম্পার যোগে পাচার করে আসছে। অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে হুমকির মধ্যে পড়তে যাচ্ছে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার এ সেতুটি। বালিগুলো ট্রাক্টর ও ডাম্পার যোগে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়ক। 

এদিকে নদী পাড়ের মানুষ প্রভাবশালী এ চক্রগুলোর ব্যাপারে প্রকাশ্যে কোন প্রতিবাদ করতেও সাহস পায় না যার ফলে অবাধে বালি কেটে সাবার করছিল বালিখেকোরা। পরে ইউএনও অবৈধ বালি পাচারকারীদের ধরতে আসলে তারা পালিয়ে যায়। পরে তিনি অবৈধ মাটি কাটার যন্ত্র (ভেকু) জব্দ করে নিয়ে যায়।  

এ ব্যাপারে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ধলেশ্বরী নদীতে পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে তাহলে আপনারা সরাসরি আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি