১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ মামলায় নাজমুল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সাথে রায়ে উল্লেখ করা হয় ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তান আসামীর পিতৃ পরিচয়ে বড় হবে। এছাড়াও জেলা ম্যাজিষ্ট্রেটকে তার ভোরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়েছে। 

বুধবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন। 

দন্ডিত পলাতক আসামী নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাজমুল। বর্তমানে আসামী পলাতক রয়েছে। 
  
সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পিপি নাসিমুল আক্তার বলেন, ভূঞাপুরে ২০০৮ সালের ৬ ডিসেম্বর রাতে দন্ডিত আসামী নাজমুল বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার নিকরাইল ইউনিয়নের ৪নং পূর্ণবাসন আবাস্থলে ওই নারীর বসত ঘরে ধর্ষন করে। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে এবং তার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। এ ঘটনায় ওই নারী টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি