০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইল থেকে মিজানুর রহমান (৩২) নামে এক ট্রাক চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাড়ে চারটায় উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের দশআনী বকশিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল তালুকদার নিশ্চিত করেছেন। মিজানুর রহমান ওই গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।

ইউপি সদস্য মো. রাসেল তালুকদার জানান, স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে তাকে খবর দিলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে অবগত করেন। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা পুলিশের মাধ্যমে তদন্ত করার দাবি করেন।

ঘাটাইল থানার এসআই মতিউর রহমান বলেন, ‘খবর পেয়ে বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরুতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ’

ঘাটাইল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মুল রহস্য জানা যাবে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি