১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে সরকারি হাসপাতালের ২ নারী দালালের জেল 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দুই নারী দালালকে হাতেনাতে আটক করে ১০ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়া হাছেন মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে ৬ মাসের জেলও দেয়া হয়েছে। সে সদরের পুষ্টকামুরী গ্রামের দেলুয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। সাজাপ্রাপ্ত দুই নারী হলেন পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মুক্তা বেগম (৩০) ও একই গ্রামের সালেহা বেগম (৩৬)।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দালাল চক্রের সদস্যরা নানাভাবে প্রভাবিত করে বিভিন্ন ক্লিনিকমুখী করে থাকে। এমন খবরে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন আকস্মিক হাসপাতালে অভিযান চালান। পরে ধৃত দুই দালালকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। জনস্বার্থে   অভিযান অব্যহত থাকবে বলে বিচারক জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি