১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাবুল সভাপতি, রাজ্জাক সম্পাদক

ভূঞাপুর প্রেসক্লাবের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠণ করা হয়েছে। 

দৈনিক যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব কার্যালয়ে নতুন এই কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা।

কমিটি গঠনপূর্ব আলোচনসভার সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, এনটিভির স্টাফ রিপোর্টার মোহব্বত হোসেন, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশেনের জেলা প্রতিনিধি ইফতেখারুল অনুপম ও সমকালের জেলা প্রতিনিধি আব্দুর রহিম মোল্লা। 

এসময় উপস্থিত ছিলেন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার।

ভূঞাপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহসভাপতি দৈনিক মজলুমের কণ্ঠের আতাউর রহমান মিন্টু, দৈনিক যায়যায়দিনের আখতার হোসেন খান, কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাকের অভিজিৎ ঘোষ, যুগ্ম সম্পাদক দৈনিক আজকালের খবরের সৈয়দ সরোয়ার সাদী রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক দৈনিক খবরপত্রের সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, দপ্তর ও পাঠাগার সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের ইব্রাহীম ভূইয়া। 

কার্যকরী সদস্য দি নিউ নেশনের আব্দুল আলীম আকন্দ, দৈনিক মানবজমিনের কামাল হোসেন, দৈনিক আমাদের সময়ের সিরাজুল ইসলাম কিসলু, এশিয়ান টেলিভিশনের জুলিয়া পারভেজ ও দি এশিয়ান এইজের খন্দকার এনামুল হক মুকুল। 

এছাড়া সাধারণ সদস্য দৈনিক মানবকণ্ঠের শাহ আলম প্রামাণিক, দৈনিক সংগ্রামের মিজানুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশের মামুন সরকার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি