০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরিশ্রম ও বুদ্ধি দ্বারা ভাগ্য বদলানো সম্ভব- ইউএনও সাইদুল ইসলাম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেছেন, পরিশ্রম ও বুদ্ধি দ্বারা ভাগ্য বদলানো সম্ভব। ব্র্যাক শুধু একা নয় সরকারও অসহায়দের পাশে আছে। কর্মদক্ষতা বাড়ানোর জন্য ব্র্যাকের পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকান্ড রয়েছে। ইচ্ছা থাকলেই সেই সুযোগ গ্রহন করার মাধ্যমে দক্ষ জনবলে রুপান্তর সম্ভব।

সোমবার বেসরকারী এনজিও ব্র্যাক সদর এরিয়া অফিস পরিদর্শনে এসে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে পরিচালিত কর্মশালায় উপস্থিত পারিবারিক সমস্যায় পতিত সেবা গ্রহীতা নারীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন বলে জানিয়েছে সংস্থাটি।

এসময় তিনি জেকে রাউলি এর উদাহরন দিয়ে বলেন, মানুষ আল্লাহর অপূর্ব সৃষ্টি। মানুষ চাইলেই অসাধ্য সাধনসহ অনেক কিছু করতে পারে। তাই সবকিছু ভূলে নতুন উদ্যোমে কাজ শুরু করতে হবে।

কর্মশালায় অংশগ্রহনকারী নারীদের তার ভিজিটিং কার্ড প্রদান করেন এবং সরকারী সেবা গ্রহনে তার দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন। তিনি প্রত্যেকের সমস্যা শ্রবন করেন এবং সমস্যা সমাধানে ব্র্যাকের সেবা প্রাপ্তিতে কৃতজ্ঞা প্রকাশসহ সন্তোষ প্রকাশ করেন বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য যে, ব্র্যাক উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ১৯৮৬ সাল থেকে মানবাধিকার ও আইন শিক্ষা এবং ১৯৯৮ সাল থেকে আইনগত সহায়তা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করে আসছে। মূলত এই কর্মসূচির মাধ্যমে সমাজে জনগোষ্ঠির মানবাধিকার ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির বিচার ব্যবস্থায় অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা জজ কোর্টে ব্র্যাক ৫ জন প্যানেল ল’ইয়ার নিয়োগ প্রদান করেছে যারা ব্র্যাকের খরচে দরিদ্র ও অসহায়দের আইনগত সহায়তা প্রদান করবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি