১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেনাবাহিনীতে ভুয়া চাকরি

প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ সেনাবাহিনীতে ভুয়া চাকরি প্রদান করার প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা।

শনিবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলেনÑ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুধিরপাড়া এলাকার এছার আলীর ছেলে শাহিনুর রহমান (২৭) এবং নাগরপুর উপজেলার খাস শাহজানী এলাকার এসএম নুরুল ইসলামের ছেলে শামীম আল মামুন (৩৫)। 

এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পরিচয়পত্র ১ টি, সেনাবাহিনীর পোষাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি তিন কপি, ছুটির সনদপত্র ১ টি,  ট্রাষ্ট  ব্যাংক লি. এর বøাংক চেক ৩ টি, ডাচ বাংলা ব্যাংক লি. এর এর বøাংক চেক ১ টি, মোবাইল ফোন ২ টি  উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চরপাড়া এলাকায় হানিফের বাড়িতে অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয় এবং একজন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লগো সংযুক্ত বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ফাইল, চাকুরিতে যোগদানের একটি নিয়োগপত্র, একটি পরিচয়পত্র, পোষাক পরিহিত পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, একটি ছুটির সনদপত্র। এছাড়া ট্রাষ্ট  ব্যাংক লি. এর বøাংক চেক ৩ টি, ডাচ বাংলা ব্যাংক লি. এর এর বøাংক চেক ১ টি, মোবাইল ফোন ২ টি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানায় যে পলাতক লিটনের ছত্রছায়ায় তারা বিভিন্ন ব্যক্তিদের নিকট হতে সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করে থাকে। দীর্ঘদিন ধরে তারা এ ধরনের কাজ করে আসছে। সেনাবাহিনীতে ভূয়া চাকরি প্রদান করার প্রতারক চক্রের সক্রিয় সদস্য তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি