০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলা বাতিলের দাবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ারের কয়েকটি ইউনিয়নকে নিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলার সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১২অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মির্জাপুরের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার কয়েক হাজার মানুষ। পরে পুলিশ স্থানীয়দের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। 

এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যানবাহনে আটকে যাত্রীরা। এসময় বিক্ষোভকারীরা বলেন, মির্জাপুরের বানাইল, আনাইতারা ও দেলদুয়ারের ফাজিলহাটির সর্বস্তরের জনগণ প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলায় কখনোই অন্তর্ভুক্তি হবে না। প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করার হুমকি দেন।

এবিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি