০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ যুবক অপহরণে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

সাদা পোশাকে তিন যুবককে তুলে নিয়ে মুক্তিপন দাবির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর ও মির্জাপুর থানার অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার দুপুরের দিকে তাদের গ্রেফতার করা হয় বলে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর থানায় কর্মরত সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানায় কর্মরত (এএসআই) মোশরাফিকুর রহমান। 

এদিকে শুক্রবার বেলা তিনটায় গ্রেপ্তারকৃতদের সম্পর্কে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার প্রেসব্রিফিং করে ঘটনার বরর্ণা দেন।

জানা যায়, বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলা সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস নেয়ার সময় অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে মাদক থাকার অভিযোগে তিন যুবককে তুলে নেয়। পরে তাদের নিকট ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন।

টাঙ্গাইল ও গাজীপুর পুলিশ সুপার প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর ও টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করেন। আর ভুক্তভোগী তিন যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি