১১:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় নাগরপুরে ৮ দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮ ফার্মেসীর মালিককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর । অভিযানে বিভিন্ন ফার্মেসীতে ফিজিশিয়ান’স স্যাম্পল, অনুমোদহীণ, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ পাওয়া যায়। এছাড়া কিছু ফার্মেসীর লাইসেন্স যথাযথ নয়। 

এ সমস্ত অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ দোকানীকে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লংঘন এর অপরাধে ২৭ ধারা মোতাবেক ১০৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখে অধিকাংশ ঔষধ বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, আপনারা সচেতন হয়ে সততার সঙ্গে আপনাদের ব্যবসা পরিচালনা করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে না রেখে তা যথাযথ ভাবে ধ্বংস করুন। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ঔষধ তেবাড়িয়া মাঠে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গিস আক্তার, নাগরপুর থানার এএসআই মো. জহিরুল আলম সহ ঔষধ প্রশাসন টাঙ্গাইল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি