০১:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদকাশক্ত ছে‌লেকে পু‌লি‌শে দিল পিতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাই‌লের ভূঞাপুরে মাদকাশক্ত ছে‌লের অত্যাচার সই‌তে না পে‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে এক পিতা। প‌রে ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে নাজমুল হাসান নবীন (৩০) না‌মের ওই মাদকাশক্ত‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

‌সোমবার (১০ জুন) রা‌তে ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন নির্বাহী ম্যা‌জি‌স্টেট ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। দণ্ডপ্রাপ্ত নবীন উপ‌জেলার শিয়াল‌কোল গ্রা‌মের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সা‌জেদুল ইসলাম তালুকদা‌রের ছে‌লে। 

জানা গে‌ছে, মাদকসেবী ছেলের সীমাহীন অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে অবসর প্রাপ্ত সেনা সদস্য সাজেদুল ইসলাম তালুকদার ভূঞাপুর থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।  প‌রে পু‌লিশ নাজমুল হাসান নবীন‌কে ভূঞাপুর পৌর এলাকার শিয়ালকোল নিজ বা‌ড়ি থে‌কে আটক ক‌রে। 

সা‌জেদুল ইসলাম তালুকদা‌র জানান, নবীন দীর্ঘ ১৫ বছর যাবৎ বিভিন্ন নেশার সাথে জড়িত। নেশার টাকার জন্য অশালীন আচরণ করে আসছে। একাধীক বার জেলও খেটেছে সে। কিন্তু কোন পরিবর্তন না হয়ে আরো বেপরোয়া হয়ে গেছে। নেশার টাকার জন্য সে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে মা‌ঝে ম‌ধ্যে।

ভুঞাপুর থানার উপ-প‌রিদর্শক (এসআই) টিটু চৌধুরী ব‌লেন, অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে নবীন‌কে আটক ক‌রা হয়। প‌রে ভ্রাম্যমান আদাল‌ত তা‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি