০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নাগরিক সেবা নিশ্চিতে এমপি’র মতবিনিমিয়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এমপি মহোদয়ের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

এ সময় তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদার যে ৫টি বিষয় আছে তা আমাদের নিশ্চিত করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা, কৃষি, রাস্তাঘাট সহ সকল প্রকার সেবা সমুহ মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে। এক দিকে করোনা অন্য দিকে দ্বিতীয় দফা বন্যা এ সকল প্রাকৃতিক দূর্যোগ আমাদের সর্তকতার সাথে মোকাবেলা করেতে হবে। বন্যার পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে। এছাড়া উপজেলার প্রতিটি দপ্তরের সেবা নিশ্চিতে স্ব স্ব দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ সময় নাগরপুরে উন্নয়নের জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন 

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবর রহমান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি