১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস" উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার জেলাসদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত যুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ার উল আলম শহীদ। 

অতিথির হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোশারফ হোসেন খান, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফ নজরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার জহিরুল হক ডিপটি, ফজলুল হক বীর প্রতীক, ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি