১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বর্তমানে কাজ বন্ধ

ভূঞাপুরে জমি দখল করে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭ | | ৪৭৯১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ব্যক্তি মালিকানা জমি দখল ও সরকালি খাল ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

অবৈধভাবে নির্মাণ করা রাস্তা বন্ধ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মো. আব্দুল বাছিত।

অভিযোগে জানা যায়, উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তি ভুক্তভোগি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মো. আব্দুল বাছিত ও তার আত্মীয় গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এ খালেকের গাছের বাগানসহ জমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সহায়তায় জোরপূর্বক অবৈধভাবে দখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। আর এ কাজে সহযোগিতা করছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কিছু কর্মকর্তা।

ভুক্তভোগি সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মো. আব্দুল বাছিত জানান, ইউএনও অফিসের কর্মকর্তা শামীম হোসেনের সহযোগিতায় চেয়ারম্যান ও আরেকজন ইউপি সদস্যর লোকজন আমার ও আত্মীয়-স্বজনের গাছের বাগানের জমির উপর দিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে। সেখান দিয়ে রাস্তা করার কোন প্রয়োজন নেই। গ্রামের পাশ দিয়েই পূর্ব ও পশ্চিমে আলাদা আলাদা ভাবে দুটি পাকা রাস্তা রয়েছে বলেও তিনি দাবি করেন।

ভূঞাপুর থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক মো. তারা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্টদের নিয়ে থানায় বসে রাস্তার বিষয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি