১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ)দুপুর  টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তি দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৭)।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে (২৪) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন ১৯ আগস্ট নিহতের বাবা আব্দুর সামাদ বাদি হয়ে আশরাফুলকে আসামী করে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সোমবার দুপুরে রায় ঘোষনার সময় আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি