১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৭দিন বাড়ল লকডাউনের সময়সীমা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে (বাজার এলাকায়) চলমান লকডাউনের সময়সীমা সাত দিন বৃদ্ধি করা হয়েছে। ১৬ জুন শুরু হওয়া ১০ দিনের লকডাউন ২৫ জুন শেষ হওয়ার কথা থাকলেও মহামারি ঠেকাতে তা বাড়িয়ে ২ জুলাই পর্যন্ত করা হয়েছে।  

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউনের সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়। এই সময়ে জনজীবন রক্ষায় লকডাউন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

মির্জাপুরে করোনা ভাইরাসের সংক্রম বৃদ্ধি পাওয়ায় গত ১৬ জুন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড (বাজার এলাকা) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১০ দিনের লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। 

এই সময়ে লকডাউন কার্যকর করতে মাইকিং করে জনগণকে সচেতন করার পাশাপাশি  কঠোর অবস্থান গ্রহণ করে প্রশাসন । শহরে ঢোকার সব রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়। ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, জরুরি পরিসেবা নিতে আসা ও নিত্যপণ্য বহনের যানবাহন ছাড়া শহরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও আদায় করা হচ্ছে। 

এ সময় গোপনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা, ওষুধের দোকানে নিন্মমানের মাস্ক বিক্রি করা এবং মোটরসাইকেল চালকের লাইন্সেস না থাকা বিনা প্রয়োজনে ঘরের বাহির হওয়াসহ নানা অপরাধে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন তারা।

তবে এ সময়ে জরুরি পরিসেবা গ্রহণে আসা ও নিত্যপণ্য বহনের যানবাহন মির্জাপুর বাইপাসের বংশাই রোড দিয়ে শহরে প্রবেশের ব্যবস্থা রাখা হয়। 

বুধবার পর্যন্ত মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ১২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এক নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক লকডাউনের সময় সীমা বৃদ্ধির কথা করা জানিয়ে লকডাউন বাস্তবায়নের তিনি জণগণের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি