১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভিডিও কনফারেন্সে কোম্পানীর চেয়ারম্যান 

‘পলিসিহোল্ডার ও কর্মীবান্ধব কোম্পানী মেঘনা লাইফ ইন্স্যুরেন্স’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

‘মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেছেন, দেশের প্রতিটি ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানীগুলো বিভিন্ন ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে অবদান ও ভূমিকায় আমাদের কোম্পানী শীর্ষে রয়েছে। পলিসিহোল্ডার ও কর্মীবান্ধব কোম্পানী মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। আমাদের কোম্পানীর প্রতিটি কর্মীর নিরলস পরিশ্রমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী এগিয়ে যাচ্ছে।’

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত লোকবীমা ডিভিশন টাঙ্গাইল-১ ও ২ অঞ্চলের উদ্যোগে কর্মীসমাবেশের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মীসমাবেশ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‘মেঘলা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী কর্মকর্তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আরও বলেন- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মাঠ পর্যায়ের কর্মীরা যেন তাদের সঠিক মূল্যায়নটা পায় সেদিকে দৃষ্টি রাখাসহ তাদের কর্মক্ষেত্রে সুবিধা-অসুবিধাগুলো দেখতে হবে। এ ব্যাপারে কোম্পানী সকলকে সর্বাত্মক সহযোগিতা করবে।’

পরে কর্মীসমাবেশে ড্রিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ভূঞাপুর জোন ইনচার্জ মো. তারিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লোকবীমা ডিভিশনের যুগ্ম নির্বাহী পরিচালক মিঞা মো. মশিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লোকবীমা ডিভিশনের সিনিয়র এ.জি.এম মো. বদিউজ্জামান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, ড্রিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও টাঙ্গাইল নর্থ জোন ইনচার্জ সিরাজুল ইসলাম কিসলু, ঘাটাইল জোন ইনচার্জ মো. কামরুজ্জামান কোমল প্রমুখ।

এছাড়াও লোকবীমা টাঙ্গাইল-১ ও ২ অঞ্চল ভূঞাপুর, ঘাটাইল, মধুপুর, কালিহাতী জোনের মাঠপর্যায়ের দেড় শতাধিক উন্নয়নকর্মী ও কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি