০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বস্তা চালসহ আটক ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা সরকারি ৭০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এই চাল মজুত করার অভিযোগে দোকান মালিক তুলু মিয়া(৪০)নামে একজনকে আটক করেছে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া তুলু মিয়া মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামের বান্দু মিয়ার ছেলে। সে মহেড়া বাজারে দোকানঘর ভাড়া নিয়ে লাকড়ি ব্যবসা করেন বলে জানা গেছে।  

শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া পিটিসি বাজারের ওই দোকানঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ইউনিয়নের ৪,৫,৬ ও ৭ নম্বর ওয়ার্ডে ৫২০ জন দুস্থ অসহায়দের নিকট সরকার নির্ধারিত জনপ্রতি ৩০ কেজি করে বিক্রি করেন স্থানীয় ডিলার আলমগীর হোসেন। চাল উত্তোলনের পর অনেক কার্ডধারী তাদের চাল স্থানীয় ব্যবসায়ী তুলু, মফিজ, মোয়াজ্জেম, সুইটি, কাশেম, করিম ও হবির নিকট বিক্রি করেছেন বলে ডিলারের আলমগীর হোসেন জানিয়েছেন। সেই চাল বিক্রির জন্য তুলুর গুডাউনে জমা করে রাখেন তারা। এদিকে দুস্থদের জন্য দেয়া সরকারি চাল মজুদ রাখার খবর পেয়ে রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৭০ বস্তা চালসহ তুলু মিয়াকে আটক করেন তারা।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সজল খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, সরকারি চাল মজুদ রাখার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি