০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৭০ হাজার ছেলেমেয়েকে পেছনে ফেলে ইতালির মেডিকেলে টাঙ্গাইলের দিপু

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ | |
টাঙ্গাইলের কৃতি সন্তান মাহাজাবিন দিলরুবা দিপু।
, টাঙ্গাইল :

৭০ হাজার ছেলেমেয়েকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশি মেয়ে টাঙ্গাইলের কৃতি সন্তান মাহাজাবিন দিলরুবা দিপু।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামের মেয়ে দিপু। তার বাবার নাম জাহিদুল ইসলাম দুলাল ও মায়ের নাম রোজিনা আক্তার।

বাংলাদেশে জন্মগ্রহণকারী দিপু সাত বছর বয়সে বাবা প্রবাসী হওয়ার সুবাদে মায়ের সঙ্গে চলে যান ইতালিতে। সেখানেই তার পড়াশোনা ও বেড়ে ওঠা।

ছোটবেলা থেকেই দিপু খুবই মেধাবী, প্রতিটা ক্লাসেই তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন ও বৃত্তি পেয়েছেন।

এর ধারাবাহিকতায় এবার প্রায় ৭০ হাজার ইতালীয় ছেলেমেয়েকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছেন।

দিপু জানান, তার ইচ্ছা বড় ডাক্তার হয়ে প্রবাস ও দেশের মানুষের সেবা করা। ভবিষ্যতে দেশে ফিরে দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা। তিনি সবার দোয়া প্রার্থী।

জাহিদুল ইসলাম দুলাল সখীপুরবাসীদের নিয়ে গঠিত সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এবং রোজিনা আক্তার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি