০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের উত্তর আবাসিক এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

এ ঘটনায় নিহতরা হলেন, আব্দুল গণি (৪৫), তার স্ত্রী কাদীরণ (৩৭), ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)। নিহত আব্দুল গণি সম্প্রতি ওই এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মধুপুর সার্কেলের এএসপি কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাড়িটি বাইরে থেকে তালা দেয়া অবস্থায় ছিল। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। ডিবি পুলিশ ঘটনাস্থলে আছে। তারাই ঘটনার তদন্ত করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি