০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নবাগত ইউএনও’র যোগদান উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই- জাহানের যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে ।

দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং কলেজ ও মাধ্যমিক পর্যায়ের অধ্যক্ষ ও শিক্ষকগণের সাথে সারাদিনব্যাপী কুশল বিনিময়ের মাধ্যমে নবাগত নির্বাহী কর্মকর্তা পরিচিত হন। এ সময় নবাগত ইউএনও মহোদয়কে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদের সঞ্চালনায় এ পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকলের সহযোগিতা নিয়ে সুন্দর নাগরপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরপুরে বর্তমান সরকারের চলমান উন্নয়ন ধারা অব্যহত রাখতে হলে প্রশাসনকে উপজেলার প্রত্যেকটি শ্রেণীপেশার মানুষকে সহযোগিতা করতে হবে। সমাজের প্রতিটি মানুষ প্রশাসনকে তার নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলেই কেবল সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।  

উল্লেখ্য, তিনি গত ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে যোগদান করেন। পরে তিনি উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ৩১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে অর্ন্তভূক্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি