১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ১৫ টন কাঁচা রাবার উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে অভিযান চালিয়ে ১৫ টন চোরাই কাঁচা রাবার উদ্ধার করেছে টাঙ্গাইল উত্তরের গোয়েন্দা পুলিশ(ডিবি)। 

বুধবার(১৫ জানুয়ারি) ভোরে মধুপুর বনের টাঙ্গাইল-জামালপুর সীমান্তবর্তী এলাকা ধরাটি গ্রামে অভিযান চালিয়ে ওই চোরাই রাবার উদ্ধার করা হয়। 

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের(উত্তর) অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, টাঙ্গাইল ডিবি’র এসআই নুরুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানের ধরাটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চাঁদনী পরিবহণ নামে একটি ট্রাকে ১৫ টন কাঁচা রাবার ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে ডিবি পুলিশ।

চাঁদপুর রাবার বাগানের জেনারেল ম্যানেজার তারিক আজাদ ও ম্যানেজার বিশ্বজিৎ সেনগুপ্ত জানান, বাগানের সংগ্রহ করা এ রাবার পাঁচারের সময় উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রতিকেজি ৫-৭ টাকা কেজি উল্লেখ করা হলেও রাবার বাগান সংশ্লিষ্ট একটি সূত্র উদ্ধার হওয়া ওই রাবারের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা বলে জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি