০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পৌর কাউন্সিলর, শিক্ষক ও নেতাসহ নতুন ৮ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার এক কাউন্সিলর, এক চিকিৎসক ও এক শিক্ষক নেতাসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ৪শ ৫১ জন করোনা সংক্রমিত হলেন।

শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। নতুন শনাক্তকৃত ব্যক্তিরা হলেন মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আলী আজম সিদ্দিকী (৪৩), মির্জাপুর বাজারের চিকিৎসক ডা. নোমান (৪৬), উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বাঁশতৈল এম মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন (৫০) ও তাঁর স্ত্রী মমতাজ বেগম (৪৫), উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের মাজহারুল ইসলাম (৩৭), জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের ফিরোজ আলম (৫০), বানাইল ইউনিয়নেরস ভররা গ্রামের নওজেশ মিয়া (৫৮), পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের রফিকুল ইসলাম (৪৬)। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন, এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪শ ৫১ জন। এরমধ্যে মারা গেছেন ৬ জন, সুস্থ্য হয়েছেন ৩৮৫ জন এবং বাকি ৬০ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি