১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চলে গেলেন মানব সেবক ডা. সুধা সাহা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মে ২০১৬ | | ৬৯
মানব সেবক ডা. সুধা সাহা
, টাঙ্গাইল :

চলে গেলেন কুমুদিনী হাসপাতালের স্বেচ্ছাসেবী চিকিৎসক মানব সেবক ডা. সুধা সাহা। ১৭ মে রাতে আমেরিকার টেক্সাসের হিউস্টন শহরের একটি হাসপাতালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি বাধ্যক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তার স্বামীর নাম ডা. নিতাই চন্দ্র সাহা।

গাইনোলজিস্ট ডা. সুধা ও তার স্বামী কলিকাতার নীল রতন মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পাশ করে ১৯৬৪ সালে চাকুরি নিয়ে তারা আমেরিকায় চলে যান। সেখানে তারা চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্নভাবে মানব কল্যাণে কাজ করতেন। এছাড়া ১৯৯৮ সাল থেকে প্রতি বছর দুই বার স্বামীসহ ডা. সুধা দেশে এসে কুমুদিনী হাসপাতালে দুস্থ ও গরীব রোগীদের স্বেচ্ছায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার বলেন, ডা. সুধা শুধু একজন চিকিৎসকই ছিলেন না তিনি একজন মানব সেবকও ছিলেন বটে। তার মৃত্যুতে কুমুদিনী পরিবারের পক্ষ থেকে আমরা শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি