০৩:৫৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মসজিদ চত্ত্বরে নায়িকা মুনমুনের নাচ, ক্ষমা চাইলেন আয়োজকরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনকে নাচানোর ঘটনায় অবশেষে মসজিদের সামনে এসে তওবা ও দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আয়োজকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ওই মসজিদের সামনে এসে ও স্থানীয়দের সামনে তওবা আর পরে ক্ষমা প্রার্থনা করেন তারা।

এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, ইউনিয়ন আ. লীগের সভাপতি আ. খালেক মাষ্টার, এনায়েত করিম পীর সাহেব, মফিজ উদ্দিন মাষ্টার, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুস সামাদ, রফিকুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তওবা শেষে আয়োজকরা মসজিদটি সংস্কারের সহযোগিতা করারও আশ্বাস দেন।

জানা গেছে, গত শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতি চিত্রনায়িকা মুনমুনকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলীতে নৌকা ভ্রমণে আমন্ত্রণ করে নিয়ে আসে। ভ্রমণ শেষে স্থানীয় বাজারে একটি মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বসিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর করেন। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় অনুতপ্ত আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, আমরা মুসলমানের সন্তান। ওখানে মসজিদ ঘর আছে বিষয়টি জানা থাকলে এ রকম হত না। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে আর মানুষ যেন মসজিদটি চিনতে আমাদের মতো ভূল না করে সেজন্য মসজিদ সংস্কারে সহযোগিতা করা হবে।

সখীপুর উপজেলা কওমী উলামা পরিষদ সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, আয়োজক কমিটি ভূল স্বীকার করে তওবা করেছে। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করেছেন। এ ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নেই। আল্লাহপাক আয়োজকদের তওবা কবুল করুন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি