০৫:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নুসরাত হত্যাকারীদের বিচারের দাবীতে নাগরপুরে মানববন্ধন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘মা বোনদের নিরাপত্তা চাই, ধর্ষনমুক্ত নিরাপদ দেশ চাই’ শ্লোগানে ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর বটতলায় এ কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক লক্ষ্মীকান্ত সাহা, যুগ্ম আহবায়ক রামেন্দ্র সুন্দর বোস, নীরেন্দ্র কুমার পোদ্দার, অরুন কুমার সাহা, সাবেক প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা প্রমূখ। 

এছাড়া মানববন্ধনে উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে গত কয়েক দিনে ফেনীর নুসরাত ও টাঙ্গাইলের কয়েকটি ধর্ষনের ঘটনা সহ দেশব্যাপী নারীদের উপর নির্যাতনের ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি