০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণের পর শিশু হত্যা অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে শান্তা নামের ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শান্তার পরিবারের অভিযোগ তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। 

বুধবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার চৌধুরী মালঞ্চ মিরপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা ওই গ্রামের সাদেক আলীর মেয়ে।

শান্তার চাচাতো ভাই রফিক মিয়া জানান, দুপুরের পর থেকে শান্তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ির অদূরে কচুখেতে শান্তার মরদেহ উদ্ধার করা হয়। তার অভিযোগ তার বোনকে ধর্ষনের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

নিহতের ভগ্নিপতি আজিজুল হক বাবু জানান, শান্তাকে কোথাও খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। পরে বাড়ির পাশের কচু ক্ষেত থেকে শান্তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাৎক্ষনিক চারজনকে থানায় নিয়ে যায়।

শান্তার বাবা সাদেক আলী জানান, তার মেয়েকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লাশের ময়না তদন্ত শেষে মামলা করবেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি