০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়িতে মেয়র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়িতে পৌরসভা নির্বাচনে নৌকার শ্লোগান দিয়ে বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় বিএনপির মেয়র প্রার্থী এসএমএ ছোবহানসহ অন্তত দশজন আহত হয়। এছাড়া হামলাকারীরা চার শতাধিক চেয়ার, দশটি মোটর সাইকেল, একটি জিপ গাড়ি ভাংচুর করে। 

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন এসএমএ ছোবহান। 

লিখিত বক্তব্যে তিনি জানান, রোববার সন্ধ্যায় ধনবাড়ির নওয়াব ইন্সটিটিউট প্রাঙ্গণে বিএনপি মেয়র প্রার্থী নির্বাচনের কেন্দ্র কমিটি গঠনের জন্য যান। এর একটু পরেই ৪০ থেকে ৫০ জন লোক নৌকার শ্লোগান দিয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মেয়র প্রার্থী ছোবহানসহ নেতা-কর্মীরা আহত হয়। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধনবাড়ি থানা ও নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, খন্দকার আানিসুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী ও ধনবাড়ি পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি