০৫:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যত্রতত্র উন্নয়নই মানুষের জীবন ও পরিবেশকে হুমকিতে ফেলছে : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মো.আতাউল গণি বলেছেন পরিবেশ রক্ষায় পরিকল্পিত উন্নয়ন দরকার। যত্রতত্র উন্নয়নই মানুষের জীবন ও পরিবেশকে হুমকিতে ফেলছে। অপরিকল্পিত উন্নয়নের ফলে আগামী দশ বছর পর মির্জাপুরের পরিবেশে বিপর্যয় ডেকে আনবে। তিনি পরিকল্পিত উন্নয়নের প্রতি জোর দিয়ে পরিবেশ রক্ষার জন্য স্ব স্ব অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আতাউল গণি মির্জাপুরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র একটি বৃক্ষ, এই বৃক্ষ বাঁচিয়ে রাখতে হবে। এটি কেটে ফেললে কেউ ফল খেতে পারবেন না। 

সকাল সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেন সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় জেলা প্রশাসক আরও বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারি খাল পুনরোদ্ধার করে সংস্কারের ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে পরিবেশ রক্ষায় গোড়াই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান (ইটিপি) সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্যও তিনি ইউএনওকে নির্দেশ প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি