০৫:২৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশি বাধাঁয় পন্ড যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

পুলিশি বাধাঁয় পন্ড হয়েছে টাঙ্গাইল জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকু’র নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার যুবদল নেতৃবৃন্দ শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধার মুখে সেখানেই পথসভা করে যুবদল নেতৃবৃন্দ। 

এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনিরুজ্জামান জুয়েল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। 

পথসভায় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হেল কাফী শাহীদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাতীল, জাহিদ হোসেন মালা, খালেদ সাইফুদ্দিন জুয়েল সদর থানা আহবায়ক কবিরুজ্জামান কবির, সিনিয়র যুগ্ম-আহবায়ক খালেদ সাইফুদ্দিন জুয়েলসহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় নের্তৃবৃন্দ হুশিয়ার করে বলেন, বর্তমান অবৈধ সরকার দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করতে চাচ্ছে। অবিলম্বে খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্তি দিতে হবে অন্যথায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দাবি আদায়ে বাধ্য করবে বলেও জানান তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি