০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম প্রসঙ্গে অবহিতকরণ সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম প্রসঙ্গে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ও সভাকক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। 

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মো. আজিজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল স্কুল হেলথ ক্লিনিকের মেডিকেল কর্মকর্তা শিমু সাহা, টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্ত্য ও শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান, ইপিআই কর্মকর্তা মো, সোলায়মান হোসেন প্রমুখ। 

সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আয়োজিত ক্যাম্পেইন ও ভিটামিন এ প্লাস ক্যাপসুল এর গুণাগুণ ও প্রয়োজনীয়তার বর্ণনা দেন ইপিআই কো অডিনেটর হারুন অর রশিদ।

আয়োজিত অবহিতকরণ সভার তথ্যানুযায়ি আগামী ১১ জানুয়ারি জেলার মোট ৩০১৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ৫৪৫০০ শিশুকে ১টি করে নীল রঙের ১ লাখ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৬২০০ শিশুকে ১টি করে লাল রঙের আই.ইউ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

জেলায় এ ক্যাম্পেইন কার্যক্রমে মোট ১০৩৯৪ কর্মী নিয়োজিত থাকবে। এর মধ্যে ৩৮৫জন স্বাস্থ্য সহকারি, ৩৭৭ জন পরিবার কল্যাণ সহকারি, ৪১৯জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৬ জন পৌরকর্মী, ৯০৪৮ জন ভলান্টিয়ার এবং ১৩৯ জন অতিরিক্ত ভলান্টিয়ার কাজ করবেন। 

এছাড়াও জেলায় এ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের ৫১৪ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি