০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সভাপতি দিপু, সম্পাদক শাজাহান

টাঙ্গাইল জেলা কৃষক দলের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সাবেক যুবদল নেতা দিপু হায়দার খানকে সভাপতি ও অ্যাডভোকেট শাহজাহান কবিরকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা কৃষক দলের ১১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এ কমিটির অনুমোদন দেন। 

কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা এসকে সাদী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কমিটিতে খন্দকার আনিসুর রহমান, নূর নবী কোহিনুর, মোয়াজ্জেম হোসেন বাবুল, আ ক ম মাসুদ, রফিকুল ইসলাম রাজাকে সহ-সভাপতি এবং এস এম ফরহাদুল ইসলাম শাপলা, অ্যাডভোকেট মাহফুজুর রহমান শাকিব ,মোহাম্মদ ইকবাল কবির রতন, মো. মাহমুদুর রহমান শান্ত, কাওসার আহমেদ সেলিম সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল কাদের।

এছাড়াও প্রচার সম্পাদক আব্দুল হালিম, সহ-প্রচার সম্পাদক রহমতউল্লাহ রতন, দফতর সম্পাদক মো. শহিদুল ইসলাম লিটন, সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল হাই, কোষাধক্ষ্য দুলাল শিকদার।

এই কমিটিতে সম্মানিত সদস্য করা হয়েছে শ্যামল হোড়, মো. মাইনুল ইসলাম, মাহমুদুল হক সানু, আমিনুর রহমান দীপক। 

এদিকে দিপু হায়দার খানকে সভাপতি ও অ্যাডভোকেট শাহজাহান কবিরকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা যুবদলের কমিটি ঘোষণা করায় তাদের স্বাগত জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল জেলা বিএনপি নেতা ফিরোজ হায়দার খান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি