০৪:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ২ পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিপন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিপন জামালপুর সদরের পলাশঘাট এলাকার কসর আলীর ছেলে।

আহতরা হলেন- পিরোজপুর শৈলঘাটার জয়া, জামালপুরের হেলাল, সাব্বির, শাহীন ও আলতাফ।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে গরু বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৫ জন আহত হয়।

ধনবাড়ী থানার ওসি মো.  চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতরা দুই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি