০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নবনির্বাচিত এমপি টিটুর সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে আ.লীগ থেকে নবনির্বাচিত এমপি আহসানুল ইসলাম টিটুর সাথে উপজেলা প্রশাসন ও সরকারী অফিসারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় উক্ত মতবিনমিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নবনির্বাচিত এমপি আহসানুল ইসলাম টিটু । 

মত বিনিময় সভায় সাংষদ বলেন, সরকারী কর্মচারীদের জনগনের সেবার মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশাসনে সুশাসন নিশ্চিত করতে হবে। নাগরপুর-দেলদুয়ারের উন্নয়নে তিনি সকলকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, কৃষি বিষয়ক কর্মকর্তা বিএম রাশেদুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও টিভি মিডিয়া ব্যক্তিবর্গ । 

সভায় নবনির্বাচিত এমপি উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য সহ প্রশাসনিক সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি