০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসরাফউজ্জামান স্মৃতি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন টাঙ্গাইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা বৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি