০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ | | ৭৩৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাস ও ট্রাকে সংঘর্ষে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার পৌনে বারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্নী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে নওগার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস মহাসড়কের ওই স্থানে পৌছালে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক কোন সিগন্যাল না দিয়ে হঠাৎ মহাসড়কে উঠে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে ও থানা পুলিশ গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বেলা সোয়া বারোটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত যাত্রীদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি