১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে উচ্চ শিক্ষার সুযোগ সুবিধাকে কেন্দ্র করে ‘ওয়েব ইনফরমেশন অন হায়ার এডুকেশন অ্যান্ড বিওন্ড’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এসময় অনলাইনে বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ এবং সার্বিক সহায়তা করেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ব্যানার্জি ও আওরঙ্গজেব আকন্দ। জার্মানীতে উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে বিশদ আলোচনা করেন জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর ঢাকা প্রতিনিধি রুমানা কবির, দিল্লীস্থ আঞ্চলিক কার্যালযের প্রোগ্রাম অফিসার পুজা মিধা ও অনুরুপা দিক্ষিত। সেমিনারে জার্মান সরকারের অর্থায়নে জার্মানী এবং ভারতে পড়াশোনার সুযোগের কথা আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ সময় প্রশ্ন ও উত্তর পর্ব চলে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি