১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে দুই দিনে দুই পুলিশ করোনা ‘পজিটিভ’

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে দুই দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত হওয়া দুজনই পুলিশসদস্য। শুক্রবার শনাক্ত হয়েছেন সখীপুর থানার এক কনস্টেবল (৫৫। বৃহস্পতিবার শনাক্ত হয়েছেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার একজন (৩৫)।

শুক্রবার সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সখীপুরে এ নিয়ে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে একজন পোশাককর্মীর মৃত্যু হয়েছে। ১০ জন বাড়িতে থেকে চিকিৎসা নিয়ো সুস্থ হয়েছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত এএসআইয়ের বাড়ি ঢাকা জেলায়; কনস্টেবলের বাড়ি জামালপুর জেলায়। ওই এএসআই ১৪ জুন এবং কনস্টেবল ১৭ জুন ছুটি শেষ করে বাড়ি থেকে কর্মস্থলে ফেরেন। এরপর তাঁদের সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (পিএইচআই) পাঠানো হয়। শুক্রবার সকালে একজনের ও বৃহস্পতিবার আরেকজনের প্রতিবেদন আসে। তাতে দেখা যায়, দুজনই করোনা ‘পজিটিভ’।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, ওই দুই পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসে কোনো উপসর্গ নেই। তাঁরা অনেকটা সুস্থ ও স্বাভাবিক আছেন। এ পর্যন্ত উপজেলা থেকে ৫২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ৪৬৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি