১১:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাস্ক না পরায় নাগরপুরে ১৩ পথচারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৬ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর বাজারের বটতলা, বাসট্যান্ড, রিক্সাস্ট্যান্ড, তালতলা এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক রোগে অবহেলা জনিত কার্য সম্পাদন করায় ১৮৬০ আইনের ২৬৯ ধারায় ১৩ জন পথচারীকে ২ হাজার ৬ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, নাগরপুরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার হাত থেকে নাগরপুরকে রক্ষা করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তারপরও মানুষদের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পরা সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। এই মহামারিতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা।এ জন্য আজ অভিযান চালিয়ে ১৩ পথচারীকে মাস্ক না পরার দায়ে অর্থদ- দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গণি স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম আর আমি নাগরপুরের মানুষের কল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি