১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনা শনাক্ত ২ হাজার ছাড়াল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলায় নতুন করে ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দুই হাজার ছাড়াল।

শুক্রবার জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় গত ৮ এপ্রিল প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই মাসে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা ছিল ২৪। মে মাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ১৬৫। জুনে সেই সংখ্যা দাঁড়ায় ৬১২। জুলাই মাসে সংক্রমিতের সংখ্যা হয় ১ হাজার ৬৩৮। আর শুক্রবার নতুন করে ৬৭ জনের কোভিড শনাক্তের মধ্য দিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬। এর মধ্যে মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৬২ জন। এখনো চিকিৎসাধীন ৬১০ জন।

জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান জানান, করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হার সন্তোষজনক। বেশির ভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি