১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার আমিন বাজার এলাকা থে‌কে এক শিশুর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। 

উদ্ধার হওয়া শিশু সাইফ উদ্দিন (৮) ওই  এলাকার সালাহ্ উদ্দিনের ছেলে। প‌রে শিশু‌টির মা‌কে ঘ‌রের ম‌ধ্যে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় পাওয়া যায়। 

শনিবার (১৮ জানুয়া‌রি) রাতে পুলিশ লাশটি উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 
ত‌বে প‌রিবা‌রের দাবী, রা‌তে ডাকা‌তি করার সময় তা দে‌খে ফেলায় শিশুটির মা‌কে হাত-পা বে‌ঁধে রে‌খে শিশু সাইফ‌কে হত্যা করা হয়। 

পুলিশ জানায়, সালাহ্ উদ্দিন ব্যবসায়ীর কাজের কারনে পরিবার নিয়ে দীর্ঘ দিন যাবৎ আমিন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে সালাহ্ উদ্দিন বাসায় গিয়ে দেখতে পান তার ছেলে সাইফের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। বাসার আসবাবপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি