১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল-৭ (মির্জাপুর)

আনুষ্ঠানিক প্রচারণায় ঐক্যফ্রন্টের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

শুক্রবার তিনি এ প্রচারণা শুরু করেন।

এর আগে বিএনপি থেকে তিনি দলীয় মনোনয়ন পান। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। 

গত ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। দীর্ঘ একমাস কারাগারে থাকার পর ৬ ডিসেম্বর জামিনে মুক্তিপান তিনি।

বিএনপি’র ঘাটি হিসেবে খ্যাত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেও এবারের নির্বাচনে নিরব ভোট বিপ্লবের মাধ্যমে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আনুষ্ঠানিক প্রচারণার সময় তার সাথে উপস্থিত উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি