১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ইউপি উপ নির্বাচনে এ কে এম কামরুজ্জামান মনি বিজয়ী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরের সদর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনি নৌকা প্রতীক নিয়ে ৩৪৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো.রফিজ উদ্দিন টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৪৯ ভোট।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মূখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের নাগরপুরের সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে, মোকনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদে এবং গয়হাটা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের উপ নির্বাচন।

এদিকে গয়হাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে মোছা: সাফিয়া ইউসুফ (জিরাফ) প্রতীক নিয়ে ১৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মুনমুন (সূর্যমূখী ফুল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩০১ ভোট। অন্যদিকে মোকনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) পদে সামছুল আলম (তালাচাবি) প্রতীক নিয়ে ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মো. মাজেদুল ইসলাম  (মোরগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৩ ভোট। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি