০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার পানিতে প‌রে ভাই বো‌নসহ ৩ জনের মৃত্যু

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানিতে প‌রে ভাই বো‌নের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার মির্জাপু‌রে বন‌্যার পা‌নি‌তে গোসল কর‌তে নে‌মে এক স্কু‌ল শিক্ষার্থীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

সোমবার (৩ আগষ্ট) দুপুরে কা‌লিহাতী উপজেলার গিলাবাড়ী গ্রামে এবং মির্জাপুর উপ‌জেলার  পুষ্টকামাড়ী গ্রা‌মে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল, গিলাবাড়ী গ্রামের লাভলু তরফদারের মেয়ে খুশি (৪) ও টাঙ্গাইল সদর উপজেলার বেতবাড়ী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে আবির হোসেন (৩)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাইবোন। এবং মির্জাপুর উপ‌জেলার পুষ্টকামাড়ী গ্রা‌মের হারুনুর রশিদ পান্নার ছে‌লে নওশাদ করিম(১৩)।

কা‌লিহাতী উপ‌জেলার স্থানীয় ইউপি সদস্য কামরুন্নাহার রানী  বলেন, আবির তার মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে এসে‌ছিল। প‌রে শিশু আ‌বির ও খু‌শি খেলাধুলা করার এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে প‌রে যায়। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কুমার বিশ্ব‌জিৎ পাল জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, মির্জাপুরের পুষ্টকামাড়ী গ্রামে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নওশাদ করিম  না‌মের এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পে‌য়ে টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের ডুবুরি দল পানির নীচ থেকে ওই স্কুল শিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে। সে শাহিন ক্যাডেট স্কুলের মির্জাপুর শাখার ৮ম শ্রেণীর ছাত্র ছিল। ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি