০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

“ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ার অংশ নেব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাগরপুর ও দেলদুয়ারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

উপজেলার সকল প্রতিনিধিগন এতে অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. বাতেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়া জেলার দেলদুয়ার উপজেলায়ও দিবসটি পালিত হয়।  দিবসটি পালন উপলক্ষে প্রথমে র‌্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন ও দেওয়ান তাহমিনা হক, উপজেলা আ’লীগ সভাপতি মো. ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমুখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি