০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অধিক লাভে বাড়ছে তামাক চাষ, স্বাস্থ্য ঝুঁকিতে চরাঞ্চলের মানুষ

মাসুদ রানা | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

অধিক লাভের আশায় টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ও মাহমুদনগর ইউনিয়নের বিস্তৃর্ণ চরাঞ্চলে চাষ হচ্ছে তামাকের। প্রতি বছরই বাড়ছে তামাক চাষের জমির পরিমান।

খোঁজ নিয়ে জানা যায়, তামাক চাষে বহুজাতিক কোম্পানীগুলো অগ্রিম টাকা প্রদান ও বিভিন্ন ভাবে তামাক চাষে সাহায্য সহযোগিতা করছে। সরকার যখন চেষ্টা করছে তামাক চাষের পরিবর্তে অন্য ফসল চাষে কৃষকদের উৎসাহী করতে তখনই লক্ষ্য করা যাচ্ছে তামাক চাষ ধীরে ধীরে বাড়ছে।

কোম্পানী গুলোর লোভনীয় অফারে তামাক চাষে অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে স্থানীয় সাধারন কৃষকরা।

নাগরপুরের মোকনা ও মাহমুদনগরের বিস্তৃর্ণ চরাঞ্চলে টমেটো চাষ বেশী হলেও সেখানেই থাবা বসিয়েছে তামাক চাষ। ধীরে ধীরে এ চরাঞ্চলে বেড়েই চলেছে তামাক চাষের। এতে করে কমতে শুরু করেছে টমেটোসহ মৌসুমী সবজি চাষের। 

স্থানীয়রা জানান, এই ভাবে তামাক চাষ বাড়তে থাকলে পুরোদমেই বন্ধ হয়ে যাবে টমেটো চাষসহ মৌসুমী সবজির চাষাবাদ। এতে করে স্থানীয়রাসহ জেলা শহরের মানুষ বঞ্চিত হবে সবজি থেকে। 

সবজি চাষের চেয়ে তামাক চাষ লাভজনক হওয়ায় এ পেশায় জড়িয়ে পড়ছে কৃষকরাসহ তাদের পরিবারের সদস্যরা। তামাক চাষ বেড়ে যাওয়ায় এ চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ দিন তামাক চাষে যুক্ত থাকলে ক্যান্সার, পেটে পীড়া, বুক ও ঘাড়ে ব্যাথা সহ নানা বিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। এ ছাড়া তামাক চাষীদের সন্তানদের “গ্রীন টোবাকো সিন্ন্ড্রম” নামে এক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশংকা বেড়ে যাবে।

স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আগেই তামাক চাষের পরিবর্তে কৃষকরা যেন অন্য ফসল চাষে আগ্রহী হয় এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহŸান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি