১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মশাল জ্বালিয়ে মিছিল করলো টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের ১ম দিনে টাঙ্গাইলের পৃথক দুটি স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বুধবার সন্ধ্যার পর টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক ও জেলা সদর রোডে এ মশাল মিছিল করে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন,টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এম এ রৌফের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে উৎখাত করার সকল আন্দোলনে মাঠে থাকবে টাঙ্গাইল জেলা বিএনপি। 

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন,টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ও টাঙ্গাইল পৌরসভার জেলা সদর রোডে মশাল মিছিল করেছে জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ সফল করার জন্য এই মশাল মিছিল করেছি আমরা।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, এরকম ঘটনার কোন সংবাদ এখনও পাইনি। তবে আইন বহির্ভূত এধরনের কোন ঘটনা ঘটানো হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি