১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ২ দালালের আর্থিক জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দিন দিন দালালদের দৌড়াত্ব বাড়ছে। এতে হয়রানি ও আর্থিক ক্ষতি হচ্ছে সাধারণ রোগি এবং স্বজনরা। প্রশাসনের পক্ষ থেকে বার বার অভিযান চালালেও কমছে না দালালদের দৌরাত্ব। 

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুচি রাণী সাহা দুই দালালকে নগদ পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা আর্থিক জরিমানা করে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির ওসি মোশারফ হোসেন জানান, রোববার দুপুরে অভিযান চালিয়ে সদর উপজেলার গালা ইউনিয়নের মোহাম্মদ আলী সরকারের ছেলে মো. রেজাউল করিম (৪৫) ও পার দিঘুলীয়া এলাকার মৃত ওমেদালী মিয়ার ছেলে মো. শামীম আল মামুন (৪২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি