০৫:১২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পানিতে ডুবে খাদ্য কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | | ৬৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে রফিকুল ইসলাম (৪৫) নামে এক খাদ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে।

উপজেলার বাওয়ার কুমারজানী গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাষ্টারের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা সদরের খাদ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্বপরিবারে রফিকুল ইসলাম তার ভগ্নিপতি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামের জোয়াহের মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে ভগ্নিপতির নিকট আত্মীয় মারা গেলে তার জানাজা নামাজ পড়ার জন্য মির্জাপুর বাজারের ওই বাসায় আসেন। পরে জানাজা নামাজ শেষে সবাইকে নিয়ে বোনের বাড়ি ফেরার পথে উপজেলার বাওয়ার কুমারজানী মধ্যপাড়া রেল সড়কের ব্রিজ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় পা পিচলে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে নিচে পানিতে পড়ে ডুবে যান।

এ সময় স্থানীয় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎস মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি